Refund and Returns Policy
ArtiCove-এ আমরা কাস্টমারদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের ডেলিভারি পার্টনার হিসেবে রয়েছে Steadfast Courier। পণ্য কেনাকাটার ক্ষেত্রে আমাদের রিটার্ন এবং রিফান্ড পলিসি নিচে বিস্তারিত দেওয়া হলো:
১. ডেলিভারি ম্যান থাকা অবস্থায় চেক (Instant Return)
পণ্য হাতে পাওয়ার পর ডেলিভারি ম্যানের সামনেই প্যাকেট খুলে চেক করা বাধ্যতামূলক।
যদি পণ্যটি আপনার পছন্দ না হয় কিংবা পণ্যে কোনো সমস্যা থাকে, তবে ডেলিভারি ম্যানের কাছেই সেটি সাথে সাথে ফেরত দিতে পারবেন।
এই ক্ষেত্রে আপনাকে শুধুমাত্র ডেলিভারি চার্জ প্রদান করতে হবে।
ডেলিভারি ম্যান চলে আসার পর কোনোভাবেই আর রিটার্ন গ্রহণ করা হবে না।
২. আনবক্সিং ভিডিও (Unboxing Policy)
যদি কোনো বিশেষ কারণে ডেলিভারি ম্যানের সামনে চেক করা সম্ভব না হয়, তবে পণ্যটি খোলার সময় অবশ্যই একটি ক্লিয়ার ভিডিও (Unboxing Video) করতে হবে। ভিডিও ছাড়া পরবর্তী কোনো অভিযোগ গ্রহণযোগ্য হবে না।
প্যাকেট খোলার সময় ভিডিওতে যদি দেখা যায় পণ্যটি ত্রুটিপূর্ণ (Faulty) কিংবা কোনো পণ্য কম দেওয়া হয়েছে:
আমরা আপনাকে সম্পূর্ণ নতুন এবং ফ্রেশ একটি পণ্য পাঠিয়ে দেব।
নতুন পণ্যটি নিয়ে আসার পর আগের ত্রুটিপূর্ণ পণ্যটি ডেলিভারি ম্যানের কাছে ফেরত দিয়ে দিতে হবে।
৩. রিফান্ড পলিসি (Refund)
যদি আপনার অর্ডার করা পণ্যটি আমাদের স্টকে আর অবশিষ্ট না থাকে এবং এক্সচেঞ্জ করা সম্ভব না হয়:
সেই ক্ষেত্রে আমরা আপনার সাথে আলোচনার সাপেক্ষে নির্দিষ্ট সময়ের মধ্যে পণ্যের টাকা রিফান্ড বা ফেরত দেওয়ার ব্যবস্থা করব।